জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এম‌পি

গ্যাস তেল জ্বালানি সংকটের সমাধানে অংশ নিতে চাই

গ্যাস তেল জ্বালানি সংকটের সমাধানে অংশ নিতে চাই

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এম‌পি বলেছেন, ‘গ্যাস তেল জ্বালানির সংকট রয়েছে। আমরা সংসদে কথা বলেছি, আমরা এর সমাধানে অংশ নিতে চাই।’ কিন্তু সরকার সুযোগ দিবে না।’ তিনি আরো বলেন, ‘আমরা প্রস্তাব দিলাম, আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্ট টিম আছে। আমরা এই টিমটাকে কাজ করার জন্য সরকারের সঙ্গে যুক্ত করতে চাই। কোনো সাড়া পাই না। এরপর আমরা বলেছি, সব ক্রেডিট নেন, কিন্তু মানুষকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন।’

শনিবার সকাল সাড়ে ৭টায় বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল দাখিল মাদরাসা চত্বরে এক পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন ‘এই বাংলাদেশ ভালো নেই। দুর্নীতি, চাঁদাবাজি, বেহায়পনা, নির্লজ্জতা, সন্ত্রাস, অশান্তি, ঘরে ঘরে আগুন। ভালো নেই সাধারণ খেটে খাওয়া মানুষ, জিনিসপত্রের দাম বাড়ছে, তাল মেলাতে পারে না। সারা দিন ক্লান্ত-শ্রান্ত কাজ করে ঘরে ফিরবে, কিন্তু বিদ্যুৎ নেই। এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে।’

ষাট দশকের ইসলামী শিক্ষা আন্দোলনের ছাত্রনেতা শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করতে শনিবার ভোর সাড়ে ৬টায় ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে আসেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হোন।

এদিকে জামায়াত আমিরের আগমনের সংবাদে মানিকপোটল মাদ্রাসা মাঠে হাজার হাজার দলীয় নেতাকর্মীদের সমাগম ঘটে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেদ ও ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম।

পরে শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫