আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পিএফজির সদস্য এম মহিবুর রহমান মুহিবের এর সঞ্চালনা সভাপতিত্ব করেন পিএফজির কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী।
মানববন্ধনে পিএফজির সদস্য,মোস্তাক আহমদ মম, রুহেল চৌধুরী, নবুল ইসলাম শেফুল,সুফিয়া সুলেমান কলি,মোঃ মাহবুবুর রহমান রাহেল, রিতা দেব, তাপস ঘোস,প্রভাত দেবনাথ, কামরান চৌধুরীসহ সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, সহিংসতা বন্ধ এবং পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।



