মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মৌলভীবাজারে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদল এই কর্মসূচি পালন করে।

সোমবার ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার জেলা পরিষদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হামিদা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন বলেন এই সরকার আসার ছয় মাস পার হয়ে গেলেও আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা ঘরে বসে আছি। আমরা ঘরে বসে নেই। এই ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যখনই কোনো নৈরাজ্য সৃষ্টি করা হবে, তখনই আমরা রাজপথে নেমে তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত আছি।

তিনি আরও বলেন ফ্যাসিস্ট চলে গেছে। ফ্যাসিস্ট কখনো ফেরত আসে না। আমরা সবসময় রাজপথেই ছিলাম। আমরা রাজপথের সৈনিক, রাজপথেই আমরা থাকব।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহিম রিপন বলেন দেশকে যারা অস্থিতিশীল সংক্রান্ত এবং ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে,তাদের জন্য ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে যথেষ্ট। আমরা শুধুমাত্র ১৭ বছর নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ এবং পুলিশ লীগ,সবাইকে আমরা এককভাবে মোকাবেলা করেছি। ইনশাআল্লাহ বিএনপির এবং রাজপথের বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যে ঐক্যবদ্ধ এবং জনগণকে সাথে নিয়ে বিএনপি যেভাবে মাঠে রয়েছে, এদেরকে মোকাবেলা করার জন্য আমাদের কোনো ধরনের চ্যালেঞ্জ হিসেবে আমরা দেখি না।

তিনি আরও বলেন আসি আসি বলে আসেন নাই। পালাবো না বলে পালিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের সাথে ৫ মিনিট মৌলভীবাজার শহরে অবস্থান নেওয়ার সক্ষমতা ওদের নেই।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০