জকিগঞ্জ পুলিশ এক অভিযান চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবাসহ জুবেল আহমেদ নামে এক যুবককে আটক করেছে।এ সময় জুবেলকে বহনকারী একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।আটককৃত জুবেল বির
শ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের আব্দুস সালামের পুত্র।সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বারজনি যাত্রীর সামনে সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,আটককৃত জবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।



