মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মৌলভীবাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শহরের পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে এম সাইফুর রহমান সড়কের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী।

সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। যৌথ সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ ও শাফিউল আহমেদ জুসেফ
এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক,সদস্য সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল,সদর পৌর স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

 

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০