মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’।
রোববার (৪ নভেম্বর) বিকালে শিল্পকলা একাডেমি মিলন আয়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। এছাড়া, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম,জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।
শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৫’ অর্জন করেছেন মৌলভীবাজারের ৫ বিশিষ্ট গুণীজন। তারা হলেন, প্রফেসর মামুনুর রশীদ সৃজনশীল সাংস্কৃতিক গবেষক,রোকসানা আক্তার আবৃত্তি,মোঃ মশিউর রহমান রিপন সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক,চৌধুরী শামসুল আরেফীন চলচ্চিত্র,মোঃ রুবেল মিয়া যন্ত্রসংগীত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মোঃ সাইফুর রহমান (খোকন মাহমুদ)। আয়োজনে স্থানীয় বিশিষ্ট সংস্কৃতিজন, গুণী ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।



