নিজস্ব প্রতিবেদক:: আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলা পরিষদ হলরুমে সিলেটের বিশ্বনাথ পৌরসভার নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে নাগরিক বাস্তবায়ন কমিটির আহবায়ক, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. গৌছ খান জানান, অনিবার্যকারণে আমরা সভা স্থগিত করেছি।
আগামীতে আমরা ওই সভার স্থান ও তারখি নির্ধারণ করে পৌরবাসীকে জানাব ইনশাআল্লাহ।
