শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সিউক চেয়ারম্যান ও উপাচার্যের মধ্যে শাবিপ্রবি ক্যাম্পাসকেন্দ্রিক আধুনিক অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং সিলেটের সামগ্রিক পরিকল্পিত নগর অবকাঠামো নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ও পারস্পরিক সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
