সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রবাসীকল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় আসেন। এরপর রোববার সকালে বিমানযোগে ঢাকা রওয়ানা দেন মন্ত্রী।এমন তথ্য জানিয়ে আরিফুল হক চৌধুরীর সহকারী সোহেল আহমদ বলেন।
গতরাতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কুমারপাড়ার বাসায় আসেন। আজ সকাল সাড়ে ১১ টার ফ্লাইটে তিনি ঢাকা চলে গেছেন।
জানা যায়, শুক্রবার সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফুল হক চৌধুরী। সকালে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে যাওয়ার পর বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করলে তাকে দ্রুত নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ডা. শিশির বসাক, ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।
জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেন ওই এলাকার এই সংসদ সদস্য।

