
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির হোসেনের উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী জহির হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ বহু মূখী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে আসলে কোনো কিছু বুঝেউটার আগেই প্রতিপক্ষের লোকজন তার উপর দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সুটা রড দিয়ে হামলা করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। জানাযায় গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়নের ভেরাজ পুর গ্রামের আমুর মিয়ার ছেলে মতিউর রহমান, রামপুর গ্রামের মৃত উসমান আলীর ছেলে নূর হোসেন একই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে বদর উদ্দিনের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মতিউর, নূর হোসেন ও বদর উদ্দিন সংঘবদ্ধ হয়ে রামদা,রড ও লোহার পাইপ দিয়ে অতর্কিত হামলা করলে জহির হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল হতে উদ্ধার করে গুরুতর আহত জহির হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। তার মাথায় আঘাত পেয়ে অধিক রক্ত ক্ষরণ হওয়ায় তিনি এখন মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছেন।তার পরিবার সূত্রে জানা যায় হামলা কারিদের সাথে কবর স্থানের যায়গা নিয়ে বিরোধ চলে আসায় নানা সময় জহির হোসেনকে খুন করে লাশ ঘুম করার হুমকি দিয়ে আসছিল। গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রতন সাহা জানান কবর স্থানের যায়গা নিয়ে বিরোধ থাকায় তার উপর প্রকাশ্য হামলা করেছে ওরা।ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।