
ছাতক প্রতিনি
ধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উপজেলা পর্যায়ে দল গঠনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। তিনি বলেন, দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে হলে শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য।
সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক লাল মিয়া, সৈয়দ আহমেদ লেচু মিয়া, ছনি আব্দুল্লাহ, সাংবাদিক ফজুলুল হক, আব্দুল বাকি মুহিত, সাইদুল আহমেদ রাহেল, আনোয়ার হোসেন ও জহির উদ্দিন প্রমুখ।
সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার, মার্শাল আর্টস ও দাবাসহ বিভিন্ন খেলায় দল গঠন করা হবে। এর মাধ্যমে উপজেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ নেওয়া হবে।