ভোগান্তিতে গ্রাহক

সিলেটে বিদ্যুতের ২০০ ডিজিটের রিচার্জ টোকেন

সিলেটে বিদ্যুতের ২০০ ডিজিটের রিচার্জ টোকেন ?????????????????????????????????????????

সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটারের গ্রাহকরা রিচার্জ টোকেন নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন । টাকা রিচার্জের পর দেওয়া হচ্ছে অস্বাভাবিক পরিমানের ডিজিট। রিচার্জের পর ৮০ থেকে ২৪০ সংখ্যার টোকেন নাম্বার আসছে। এতো বিপুল সংখ্যক নাম্বার তুলতে ভুল হচ্ছে বেশিরভাগের গ্রাহকরেই।

নাম্বার তুলতে ভুল হওয়ায় অনেকের মিটার লকও হয়ে যাচ্ছে। মিটার সচল করতেও গুণতে হচ্ছে বাড়তি টাকা। এতে রয়েছে বিদ্যুৎ বিভাগের অসহযোগীতার অভিযোগ।

তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, ইউনিট মূল্য নতুনভাবে নির্ধারিত হওয়ায় এই ভোগান্তি। গ্রাহকদের সাধ্য অনুযায়ী সাহায্য করার কথা জানান তারা।

গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ এই টোকেন নম্বর মিটারে প্রবেশ করাতে গিয়ে বারবার ভুল হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে রিচার্জ সম্পন্ন হচ্ছে না, আবার কারও কারও মিটার লক হয়ে যাচ্ছে। এতে ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হচ্ছে তাদের।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪