
মহিলা বিষয় অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার বলেছেন,নারী ও শিশুদের উন্নয়নে সরকার খুব আন্তরিক। নারীরা এগিয়ে এলে সমাজ হবে অগ্রসর।তিনি বলেন,দুর্যোগ ও সংকটে কোনো জেন্ডার বৈষম্য না করে নারী,শিশু,বৃদ্ধ ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো নৈতিক ও নাগরিক দায়িত্ব। তিনি জিহা সদস্যদের সকল মানবিক কার্যক্রমে ওতোপ্রোতভাবে জড়িয়ে কাজ করতে উৎসাহিত করেন।
বৃহষ্পতিবার সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেট এর কার্যালয়ে অনুষ্ঠিত জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা), স্থানীয় চ্যাপ্টার, সিলেট(জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প) এর ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্র্যাক ও ইউএন উইমেন এর সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেট ও রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আরডব্লিউডিও,সিলেট এর আয়োজনে সভায় জিহা’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- আর,ডব্লিউ, ডি,ও সিলেট এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো: জাহিদুল ইসলাম রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ঢাকা থেকে ব্র্যাক হেড অফিসের একজন উর্ধতন কর্মকর্তা অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন।এসময় আরো বক্তব্য রাখেন,অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মামিয়া রহমান লিনা।সভায় সমাপনী বক্তব্য ও সভার সমাপ্তি ঘোষণা করেন সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল।
উল্লেখ্য, জিহা (GiHA) বলতে মূলত Gender in Humanitarian Action (মানবিক কর্মকাণ্ডে জেন্ডার সমতা) ওয়ার্কিং গ্রুপকে বোঝায়। এটি দুর্যোগ ও মানবিক সংকটের সময় নারী, শিশু, বৃদ্ধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা ও অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে। গত বছরের ডিসেম্বরে সিলেটে জেন্ডার ইন হিউম্যানিটেরিয়ান অ্যাকশন (জিহা),স্থানীয় চ্যাপ্টার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সিলেট/হা