
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার দুইজন সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আর.পি.ও-০১/২০২৪ (বড়) মামলায় ২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপরোয়ানাভুক্ত আসামি স্বপন দেব এবং সিআর-৯০৮/২৪ (সদর) মামলায় ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০৭,০০০ টাকা জরিমানাদণ্ডপ্রাপ্ত সাজাপরোয়ানাভুক্ত আসামি সাবের আহমদ বাবুলকে গ্রেফতার করা হয়।
এছাড়া বিশেষ অভিযানে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ শিতুল দাসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় বড়লেখা থানায় মামলা রুজু করা হয়েছে।
অভিযানে আরও চারটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার (১৫ জুন ২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজার/হা