তাহিরপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে মা, নবজাতক, শিশু ও কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা জোরদারে নিরাপদ মাতৃত্ব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

এনজিও সংস্থা সুশীলনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মুশফিকা মারজান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন এনজিও সংস্থা সুশীলন এসবিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আব্দুল মালেক, মনিটরিং এন্ড ট্রেনিং অফিসার সাইফুল হাসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব, প্রসূতি ও নবজাতকের যথাযথ পরিচর্যা এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতে সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিবার ও সমাজের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এসময় দিবসটি উপলক্ষে কয়েকটি বুথের মাধ্যমে গর্ভবতী, নবজাতক শিশুর মা, শিশু ও কিশোরীদের স্বাস্থ্য সেবা, গর্ভবতী মায়েদের এএনসি সেবা ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫