বিশ্বনাথে সিডস অফ সাদাকাহর ঘর পেলো তিনটি অসহায় পরিবার

সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র তিনটি ঘর পেলো বিশ্বনাথের তিনটি অসহায় পরিবার।

বুধবার (২৪ শে জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আকিলপুর গ্রামের আত্বর আলী ও ৩নং ওয়ার্ডের খোজারপাড়া গ্রামের দুই গৃহহীন পরিবার শেল্টার প্রজেক্টের ৫২৪, ৪৮৪ ও ৪৮৫ নং ঘর তিনটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।

এ উপলক্ষে তিনটি স্থানে সমাজ সেবক আব্দুল আলীর সভাপতিত্ব ও জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবী মোহাম্মদ মঈন উদ্দিন।

উপস্থিত ছিলেন, ফয়সল আহমেদ, মোক্তার হোসাইন ও আব্দুল খালিক,সুপার ভাইজার হাবিবুর রহমান আবিদ,কাওছার আহমদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। সিডস অব সাদাকাহ দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তিনটি গ্রামে তিনটি অসহায় পরিবারকে নির্মাণ করে দেওয়ায় ভুয়সী প্রশংসা করেন তারা।

অতিথিগন আরোও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করে না, বরং উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপত্তা, স্বস্তি ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে শেল্টার প্রজেক্টের এ ঘর তিনটি উদ্বোধন করেন এবং উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন।

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫