নেতৃত্বে আরিফ-মাহমুদুর

সিলেট মহানগর তালামীযের নতুন কমিটি গঠন

সিলেট মহানগর তালামীযের নতুন কমিটি গঠন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বাদ আছর সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আরিফ হোসাইন সামাদকে সভাপতি, মাহমুদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং ময়নুল ইসলাম মুন্নাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৭ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে কাউন্সিল পরিচালনা করেন এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ এবং কেন্দ্রীয় সদস্য ইমরান আহমদ সুফি।

ঘোষিত ৪৭ সদস্যবিশিষ্ট কমিটির উল্লেখযোগ্য অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সাধারণ সম্পাদক তোফায়েল শাহ; সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নাজমুল হাসান রাসেল ও দেলোয়ার হুসাইন; প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান; সহ-প্রচার সম্পাদক নুরুল হাসান, এহসান আহমদ চৌধুরী ও জামান আহমদ; অর্থ সম্পাদক এস এম আলী আহমদ; অফিস সম্পাদক ইমদাদুর রহমান সিদ্দিকী; সহ-অফিস সম্পাদক আবুল আহসান মো. ইয়াছিন, নাঈম আহমদ, এজাজুল আম্বিয়া; প্রশিক্ষণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমন; সহ-প্রশিক্ষণ সম্পাদক আলবাব হোসেন, আব্দুর রহমান, ছাইফ উদ্দিন ও ছালিম আহমদ।

এছাড়াও শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু সালেহ মামুন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আলী আশরাফসহ আরও একাধিক সদস্যকে বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং ছাত্রসমাজের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫