পরীক্ষা শেষে জাফলং ভ্রমণেই ঝরল তিন প্রাণ

জাফলংয়ের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একই বিদ্যালয়ের তিন স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। পরীক্ষা শেষের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো তিনটি পরিবার।

রোববার, ৫ জুলাই দুপুরে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে ঘটে এ হৃদয়বিদারক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পরীক্ষা শেষে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে জাফলং চা-বাগান এলাকায় ঘুরতে বের হয়। ফেরার পথে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় সাকিব আহমদ (১৬)। গুরুতর আহত রায়হান আহমেদ উরফে রাহুল (১৬) এবং জয় (১৬)-কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল ও নূরজাহান হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যায়।

নিহত রাহুল জাফলংয়ের ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং জয় লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তিনজনই একই বিদ্যালয়ের সহপাঠী ছিল।

একসঙ্গে তিন সহপাঠীর মৃত্যুতে পরিবার, বিদ্যালয় ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর মরদেহের আইনগত প্রক্রিয়া চলছে।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:০৮