তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা

সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়নের শিশু কিশোরদের সংগঠন ইম্প্যাক্ট প্লাস দলের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন শিশু তমালিকা আক্তারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

সম্প্রতি তমালিকা আক্তারের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক মো. হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মো. শফিউদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তাহিরপুর এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মো. মহসিন খান এবং পাভেল হোসেন।

 

উপস্থিত অতিথিরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে শিশু কিশোরদের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তারা তমালিকা আক্তারের চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যক্তি ও দানশীলদের সহযোগিতার আহ্বান জানান।

 

উল্লেখ্য, ইম্প্যাক্ট প্লাস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় গঠিত ১২ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের একটি সংগঠন, যা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১২