তাহিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

তাহিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুক আলম শান্তনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.) ডা. প্রিয়াঙ্কা পাল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. জুয়েল আহমদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন অর্জনে পরিকল্পিত পরিবার, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পরিবার পরিকল্পনা সেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করতে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে পরিবার পরিকল্পনা বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডাব্লুএ) হিসেবে তাহিরপুর সদর ইউনিয়নের খ ইউনিটের সায়্যিদা আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডাব্লুবি) হিসেবে সদর ক্লিনিকের লোপা রানী পাল, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফডাব্লুআই) হিসেবে উত্তর শ্রীপুর ইউনিয়নের শরীফ মিয়া, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র (এফডাব্লুসি) হিসেবে বাদাঘাট মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সম্মাননা অর্জন করে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সেবাদানকারী কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সুনামগঞ্জ/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০১
  • ৪:৩৭
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:১০