দিরাই পৌর পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার আসন্ন সম্মেলন সফল করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দিরাই পৌর শাখার উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে দিরাই পৌরসভার পূর্ব দিরাই এলাকায় আহ্বায়ক কমিটির উদ্যোগে এ মতবিনিময় ও প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সুদ্বীপ কুমার দাস সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব বিশ্বজিৎ রায় সভা পরিচালনা করেন।

সভায় জেলা সম্মেলনকে সফল, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে দ্রুত পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক বকুল বণিক, সদস্য রবিন দাস, অসীম রায় চৌধুরী, মৃদুল কান্তি রায় চৌধুরী, সমীর রায়, রবীন্দ্র বৈষ্ণব, দীপংকর বণিক, হিল্লোল পুরকায়স্থ, সুরঞ্জন পাল, দেবেশ তালুকদার, ধনঞ্জয় নন্দী, উপানন্দ মজুমদার, রনদা তালুকদার, মানিক চৌধুরী, দেবাশীষ দাস, সঞ্জয় তালুকদার, সুমন রায়সহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা।

জানা গেছে, আগামীকাল সুনামগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

 

 

সুনামগঞ্জ/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০১
  • ৪:৩৭
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:১০