প্যারিসে ফয়সল আহমদের সাথে ‘আমার সিলেট’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

প্যারিসে ফয়সল আহমদের সাথে ‘আমার সিলেট’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

ফ্রান্সের প্যারিসে সিলেটের বিশিষ্ট শিল্পপতি, দৈনিক সিলেট মিররে সম্পাদক ও প্রকাশ ফয়সল আহমদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘আমার সিলেট’ পত্রিকার সম্পাদক এমদাদ চৌধুরী দীপু।

সোমবার (১০ আগস্ট) বিকেলে প্যারিসের একটি হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্যারিসে বসবাসরত সিলেটের আরেক সফল ব্যবসায়ী মুহিব উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা প্রবাসে সিলেটিদের ব্যবসা-বাণিজ্য, কমিউনিটির উন্নয়ন এবং দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

আমার সিলেট সম্পাদক এমদাদ চৌধুরী দীপু বর্তমানে প্যারিস সফরে রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি অবকাশকালীন সময়ে সপরিবারে প্যারিস সফর করছেন। সেখানে বাঙালি কমিউনিটির সঙ্গে বিভিন্ন মতবিনিময়, প্রবাসী বিশিষ্ট বাংলদেশি ও সিলেটী ব্যক্তিত্বদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সাবেক সতীর্থ, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাবেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩