সিলেটের গোলাপগঞ্জে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সভা

সিলেটের গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ও সাইবার অপরাধ নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল

সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো.জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো.যাবের সাদেক, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম,সরকারি এমসি একাডেমির অধ্যক্ষ ভানুজ কান্তি ভট্টাচার্য।

এসময় স্কুলের শিক্ষার্থী, গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।সচেতনতা মূলক এই সভায় সাইবার অপরাধের বিভিন্ন ধরন ও তার সামাজিক ও আইনি ক্ষতিকর দিক এবং মাদকের ভয়াবহতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্রদর্শন করা হয়।

বর্তমান সময়ে তরুণ সমাজকে সাইবার অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এই ধরনের সচেতনতামূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।শিক্ষার্থী, অভিভাবক,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন। অত্যন্ত সময়োপযোগী, শিক্ষণীয় ও গুরুত্বপূর্ণ,আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং একটি নিরাপদ ও সচেতন সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে এমন সচেতনতা মূলক প্রচারনা বলে অব্যাহত থাকবে।আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬