জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়ন, এলাকার সার্বিক উন্নয়ন ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জৈন্তাপুর উপজেলার সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম।

 

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে আবুল হাসিম জৈন্তাপুর উপজেলার সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক নানা বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরেন। একই সঙ্গে দীর্ঘদিনের প্রত্যাশিত জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।

 

আলোচনার একপর্যায়ে আবুল হাসিম জৈন্তাপুর পৌরসভার মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তাঁর আগ্রহের কথাও মন্ত্রীকে জানান।

 

এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান আবুল হাসিম। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও তিনি বলেন।

 

সাক্ষাৎ শেষে আবুল হাসিম বলেন, জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, পৌরসভা বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি ভবিষ্যতেও কাজ করে যেতে চান। মন্ত্রীর সঙ্গে পৌরসভা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *