
দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে লিটার ১৪০ টাকা, পেট্রল ১৩৫, ডিজেল ১১৫ ও কেরোসিন ১৩০ টাকা হয়েছে।
আগে অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬, ডিজেল ১০০ ও কেরোসিনের দাম ছিল ১১২ টাকা লিটার। নতুন দাম অনুযায়ী, অকটেনে ২০ টাকা, পেট্রল ১৯, ডিজেল ১৫ ও কেরোসিনে ১৮ টাকা বেড়েছে।
আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।