
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) মহানগর পুলিশের মিডিয়া সেল তাদের ফেসবুক পেইজে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মহানগরের বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ। এ সময় মোট ৯০ জনকে আটক বা গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১২ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ জন, সন্দেহভাজন ৩১ জন এবং মেট্রোপলিটন অধ্যাদেশে ৩২ জন রয়েছেন। এছাড়া একটি অটোরিকশাসহ আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।