সিকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব ভেটেরিনারি দিবস উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি সমস্ত ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন অনুষদীয় ডিন, দপ্তর প্রধান, হল প্রভোস্টসহ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশ নেন। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে এবং কাজী ফার্মস, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডক্টরস এগ্রোভেট লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সহযোগিতায় দিবসটির প্রতিপাদ্য বিষয় নিয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মুক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এএসএম মাহবুব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. আবু জাফর মো. ফেরদৌস। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ও বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের আহ্বায়ক ডা. সফিউল আহাদ সরদার।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৫
  • ৭:৪৪
  • ৫:১৮