কুলাউড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, নিয়মিত মামলার আসামি ও সন্দেহভাজনসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চোরাই মালামালও উদ্ধার করা হয়।

রোববার (৩ মে ২০২৬) কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অফিসার ইনচার্জের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে পৃথক ৪টি মামলায় জড়িত ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া নিয়মিত মামলার আসামি হিসেবে চোরাই মালামাল উদ্ধারসহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সন্দেহভাজন হিসেবে আরও ১ জনকে আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৫
  • ৭:৪৪
  • ৫:১৮