লেবাননে হামলায় সাতক্ষীরার আরও এক যুবকের মৃত্যু

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলায় শুভ কুমার দাস (২৮) নামে সাতক্ষীরার আরো একটি যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানতে পেরেছেন কলারোয়া ইউএনও আরিফুল ইসলাম। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নিহতের পরিবারের পক্ষ হতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত শুভ দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। তার পিতা সুরঞ্জন দাস জানান, শুভ কুমার দাস প্রায় তিন বছর ধরে প্রবাসে অবস্থান করছে। সেখানে একটি বাড়ি ও সংলগ্ন ফলের বাগান দেখাশোনার কাজ করতেন। তার আয়ের ওপরই নির্ভরশীল ছিল তাদের পরিবারটি। মঙ্গলবার দুপুরে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

এদিকে, লেবাননের চলমান সহিংসতায় নতুন করে আরও একজনের মৃত্যুর খবরে সাতক্ষীরার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১