
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২৬ জনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের নাম ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)। পদসংখ্যা ২৬টি (পরিবর্তনশীল হতে পারে)।
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ছয় মাস মেয়াদি ডিপ্লোমা, ট্রেড কোর্স বা শর্ট কোর্স সম্পন্ন থাকতে হবে। তবে কম্পিউটার/আইটি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে অতিরিক্ত ডিপ্লোমা/কোর্স বাধ্যতামূলক নয়।
পদটি ১৬তম গ্রেডভুক্ত। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd–এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি ২০০ টাকা। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময় ২১ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।