
সুনামগঞ্জের ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। শনিবার সকালে শহরের চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক – দোয়ারার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে ও ইসলাম পুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দুদু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী,ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, সমিতির উপদেষ্টা জসিম উদ্দিন, নাসির উদ্দীন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সমিতির সহ-সভাপতি কামাল উদ্দিন, আবু নুমান মোহাম্মদ মাশরুর,সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুর আহমদ, ধারণ নতুন বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক বিপ্লব কান্তি দাস, শাহ জালাল উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক শংকর চৌধুরী, হাজি রইছ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম, মল্লিক পুর ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুল হক, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান,চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদয়ালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম ।এ সময় সভায় উপস্থিত ছিলেন জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল, ধারণ নতুন বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বরুণ কান্তি দাশ গুপ্ত, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, এলঙ্গী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন শিক্ষক দের কাছে আমাদের সন্তানরা অর্পিত।শিক্ষকরা মানুষ গড়ার কারিগরি। আগামী বাজেটে শিক্ষকদের তহবিল আবারও গঠন করা হবে। যা আওয়ামী সরকার লুটেপুটে খেয়ে ফেলেছে। এ তহবিলে সরকার পর্যাপ্ত বরাদ্দ দেবে।তিনি তার নিজ তহবিল থেকে ২ লক্ষ টাকার অনুদান ঘোষণা করে বলেন উপজেলা চত্বরে পুরান ভবনে একটি কক্ষ শিক্ষক সমিতির জন্য বরাদ্দ দেয়া হবে। তিনি আরও বলেন সবাই মিলে মাধ্যমিক শিক্ষার মানকে আরও উন্নত করে তুলতে হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কলিমউদ্দিন আহমেদ মিলনের হাতে ফুলের তুড়া দিয়ে শুভেচ্ছা জানান সমিতির নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান।
সাকির আমিন
ছাতক, সুনামগঞ্জ
১৬-০৫-২০২৬
০১৭১৪৪২৮৭২৫