
সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান মাদক,জুয়া, চোরাচালান বিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন সহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশ টিমের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ পুলিশ লাইন্স কল্যাণ সভায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার সহ জেলার সকল ঊর্ধ্বতন অফিসার ও ফোর্স দের উপস্থিতিতে ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান-কে নবাগত সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান পুরস্কার প্রদান করেন।
এই সম্মানজনক পুরস্কারটি ছাতক থানার সকল পুলিশ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টা ও এলাকার সর্বস্তরের লোকজনের সহায়তায় অর্জিত। পরিবার ও সমাজ থেকে মাদক, জুয়া সহ সকল ধরনের অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছেন পুরু্ষ্কার প্রাপ্ত ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। তিনি পুরুষ্কার গ্রহণ করে সুনামগঞ্জের পুলিশ সুপার সহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।