
সুনামগঞ্জের ছাতক উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা সাবরেজিস্টার সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়া,ছাতক সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত রেবুল কুমার দাস,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত ( পীরপুর) কামাল হোসেন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পীযুষ শর্মা,জুনেদ আহমেদ, রিপন চাকমা,নাজির নবজ্যোতি চক্রবর্তী মোহন,উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাস, সদস্য হিফজুল বারি শিমুল, বাকি বিল্লাহ, নাজমুল ইসলাম প্রমূখ।উল্লেখ্য মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রঙ্গনে ভূমি সেবা মেলা উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। মেলা ও সেমিনারে অংশগ্রহণ করেন উপজেলা ভূমি অফিস ও উপজেলা সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা কর্মচারি এবং দলিল লেখকবৃন্দ।