
রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে হেঁটে বিএনপির গুলশান দলীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২২ মে) বিকেলে আসরের নামাজ আদায়ের পর তিনি বাসা থেকে বের হয়ে দলীয় কার্যালয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্ধারিত ঈদ উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে দলীয় কার্যালয়ে উপস্থিত হন তারেক রহমান।
জানা গেছে, এর আগে চলতি বছরের ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছিল। এবারও একইভাবে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের চেক সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।