বিশ্বনাথে মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

বিশ্বনাথে মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

বিশ্বনাথে এমএইচ সেন্টারে নির্মাণাধীন মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বাদ জুমা এমএইচ সেন্টারের হলরুমে মুসলিম হেল্প ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজসেবক আলহাজ্ব আব্দুছ সোবহানের সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা সাইদুর রহমান বরুনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুসলিম হেল্প ইউকের ট্রাস্টি ও ইউরোপ এনটিভির প্রেজেন্টার মো. আখলাকুর রহমান পান্না, প্রবাসী লালাবাজার এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি ও মেটারনিটি হাসপাতালের লাইফ মেম্বার সুরত আলী, সাদিকুর রহমান, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, শিক্ষানুরাগী মো. সামছুল ইসলাম, সমাজসেবক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য মো. ইনামুল হক হিরা মিয়া, আল-আরাবিয়া ছোবহানিয়া মাদরাসার সহ-সভাপতি মো. আব্দুন নুর ও খোয়াজ আলী, সহসম্পাদক মাওলানা নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, ব্যবসায়ী কামাল উদ্দীন ও নানু মিয়া।

শুভেচ্ছা বক্তব্যে মুসলিম হেল্প ইউকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ সোবহান বলেন, “মুসলিম হেল্প ইউকের অর্থায়নে এমএইচ সেন্টারে বিশ্বনাথে প্রথম মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই কাজ সম্পন্ন করে প্রাথমিকভাবে মেটারনিটি সেবা চালু করা হবে।”

তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বক্তারা বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া বিশ্বনাথে এ ধরনের মেটারনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা সাইদুর রহমান পীর সাহেব বরুনা।


নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮