ছাতকের ইসলামপুর ইউনিয়নের বাজেট পেশ

ইসলামপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট সভা শনিবার সকালে ইউনিয়ন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপস্থিত জনসাধারণের সম্মুখে বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।

উপস্থিত ছিলেন ইসলামপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব আব্দুল গণি, সাবেক মেম্বার ও বিশিষ্ট মুরব্বি হাজী নাজিম উদ্দিন,আল জালাল মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা দ্বীন মোহাম্মদ, ইউপি মেম্বার শফিক আলী, ময়না মিয়া, বাহার উদ্দিন, ছালিক মিয়া, সাজ্জাদুর রহমান, আলী হোসেন, রাহেনা বেগম, শাহিদা বেগম, হাজেরা বেগম, মৌলভীরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সমাজসেবী মাষ্টার তৈয়বুর রহমান, রোকন উদ্দিন রমজান আলী,হাবিবুর রহমান সহ ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি নাগরিক বৃন্দ।

সর্বমোট সম্ভাব্য আয় ২,২৪,৫১,৩৯৬/ দুই কোটি চব্বিশ লক্ষ একান্ন হাজার তিনশত ছিয়ানব্বই টাকা। সম্ভাব্য ব্যয় ২,২১,৮০,০৭২/ দুই কোটি একুশ লক্ষ আশি হাজার বাহাত্তর টাকা। উদ্বৃত্ত ২,৭১,৩২৪/ দুই লক্ষ একাত্তর হাজার তিনশত চব্বিশ টাকা হিসাব ধরে উন্মুক্ত প্রশ্ন, প্রস্তাব, পরামর্শ গ্রহণ করে বাজেট গ্রহণ করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮