
নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার মুসলমানগণ আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন| ঈদুল আযহা ধর্মপ্রাণ মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব| ঈদুল আযহা উদযাপনের অন্যতম প্রধান কর্মকান্ড হচ্ছে ঈদের নামাজ আদায় করার পর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানী| সেই লক্ষ্যে চলছে নানা আয়োজন, প্রস্তুতি|
এদিকে নিউইয়র্কের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি চলছে এবং মসজিদগুলো নামাজ অদায়ের সময়সূচীও ঘোষণা করেছে|
জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি): নিউইয়র্কে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত অন্যতম শীর্ষস্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এ এবার ঈদুল আযহার একটি জামাত অনুষ্ঠিত হওয়ার কর্মসূচী ঘোষণা করেছে| ঈদের দিন সকাল সাড়ে ৮টায় স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে এই জামাত অনুষ্ঠিত হবে বলে জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার জানিয়েছেন|
আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি) : জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি)-এর উদ্যোগে ঈদুল আযহার ৫টি জামাত অনুষ্ঠিত হবে| প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায়, তৃতীয় জামাত সকাল ৮টায় মসজিদে এবং চতুর্থ ও পঞ্চম জামাত যথাক্রমে সকাল ৯টা ও ১০টায় এএমসি মসজিদ সংলগ্ন রুফস কিং পার্কে অনুষ্ঠিত হবে|
আরাফা ইসলামিক সেন্টার: জ্যামাইকার মসজিদ আল আলাফা (আরাফা ইসলামিক সেন্টার)-এর উদ্যোগে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে| সম্ভাব্য সময়সূচি সকাল ৭টা, ৮টা ও ৯টায়|
মসজিদ মিশন: জ্যামাইকার ‘হাজী ক্যাম্প মসজিদ’ নামে পরিচিত মসজিদ মিশনের উদ্যোগে ৩টি ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে| সকাল ৬টায় প্রথম জামাত ও সকাল ৭টা দ্বিতীয় জামাত মসজিদ প্রাঙ্গনে এবং তৃতীয় জামাত সকাল ৮টায় ১৭৫ স্ট্রীট ও হিলসাইড এভিনিউ’র কর্ণার সংলগ্ন পার্কে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে|
দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদুল আযহার ৪টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টায়, ৮টায়, সোয়া ৯টায় ও ১০টায়|
মসজিদ আল রাইয়ান: কুইন্সের হলিসউডে প্রতিষ্ঠিত মসজিদ আল রাইয়ান-এর উদ্যোগে দু’টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা ও সকাল ৮টায় মসজিদ ভবনে (মুনা সেন্টার অব জ্যামাইকা)| এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে|
মসজিদ নামিরাহ: জ্যাকসন হাইটসের মসজিদ নামিরাহ (মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস) মসজিদ সংলগ্ন ৩৫-৩৫, ৭১ স্ট্রিটে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়| আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে দুটো জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে ও সকাল ৯টায়|
আল-আমিন জামে মসজিদ: এস্টোরিয়ার আল-আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে মসজিদ সংলগ্ন রাস্তার উপর| বৃষ্টি হলে মসজিদের ভেতরে তিনটি জামাত হবে সকাল ৭টা, ৮টা ও ৯টায়| তৃতীয় জামাতে মহিলাদের অংশগ্রহণের ব্যবস্থা থাকবে|
নিউইয়র্ক ঈদগাহ: নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৬টি জামাত অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায়| প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ৯টায়, পঞ্চম জামাত ১০টা এবং শেষ জামাত সকাল ১১টায়|
পার্কচেস্টার জামে মসজিদ: ব্র্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে| প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়|
বাইতুল জান্নাহ জামে মসজিদ: ব্রুকলীনের বাইতুল জান্নাহ জামে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে খোলা রাস্তায় সকাল ৮টায় ঈদুল জামাত অনুষ্ঠিত হবে| এ ছাড়া মসজিদের ভেতরে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৬টায়| বৃষ্টি হলে সকাল সাড়ে ৭টা থেকে পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে|
নিউ কার্ক বেলাল মসজিদ: ব্রুকলীনের নিউ কার্ক বেলাল মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে| প্রথম জামাত সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায়।