প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের ন্যায্য মূল্য নিশ্চিতে কঠোর নজরদারিতে সরকার: বাণিজ্যমন্ত্রী 

প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের ন্যায্য মূল্য নিশ্চিতে কঠোর নজরদারিতে সরকার: বাণিজ্যমন্ত্রী 

প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য পান, সে জন্য সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রয়োজনে সরকার সরাসরি হস্তক্ষেপও করবে বলে জানান তিনি।

বুধবার দুপুরে সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির মৌসুমে চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে সরকার প্রয়োজনে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে। এতে বাজারের স্থবিরতা কমবে এবং প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা ক্ষতির মুখে পড়বেন না।

তিনি বলেন, চামড়ার বাজারে কোনো ধরনের অস্থিরতা বা কারসাজি যাতে না হয়, সেজন্য সরকার সার্বক্ষণিক নজরদারি রাখবে। প্রান্তিক পর্যায়ের সংগ্রহকারীরা যেন ন্যায্য দাম পান, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তাই চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং এ খাত থেকে রপ্তানি আয় বাড়ানোর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বাজার পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান তিনি।

আগামী জাতীয় বাজেট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন ধারা সূচনা করবে। এর মাধ্যমে অর্থনীতিতে গতি সঞ্চার এবং কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬