মৌলভীবাজার টাউন ঈদগাহে হবে তিনটি জামাত

ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজার শহরে ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) পৌর টাউন ঈদগাহে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ ধারাবাহিক তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬.৩০ টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম, পেশ ইমাম জেলা জামে মসজিদ ও অধ্যক্ষ হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) টাউন কামিল মাদরাসা।
ছানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ খতিব, বায়তুল মোনাওয়ার জামে মসজিদ (স্ট্যান্ড মসজিদ) ও মুহতামিম জামেয়া দ্বীনিয়া মাদ্রাসা মৌলভীবাজার।
দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মুফতি মাওলানা শামছুজ্জোহা ইমাম, সুলতানপুর জামে মসজিদ ও মুহতামিম দারুল উলুম টাইটেল মাদরাসা।
ছানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা হাম্মাদ বিল্লাহ, দর্জিরমহল জামে মসজিদ, মৌলভীবাজার।
তৃতীয় জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা আকিল উদ্দিন ইমাম টাউন দেওয়ানী জামে মসজিদ।
ছানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা কারী মোঃ মুহাররম আলী, ইমাম ও খতিব কাজিরগাঁও জামে মসজিদ। প্রতিটি জামাতের নির্দিষ্ট সময়ে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন ঈদগাহ পরিচালনা কমিটির সদস‍্যরা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬