কুলাউড়ার মেয়ে রিধি বিশ্বকাপের ভলান্টিয়ার
ফুটবল বিশ্বকাপের ভলান্টিয়ার নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেয়ে সুমাইয়া রিধি। সে কুলাউড়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ ইউসুফ আলী নাতিন। তার এই মনোনয়ের খবর ফেসবুকে শেয়ার করেছেন ইউসুফ আলী বেয়াই সিলেট নগরীর আম্বরখানার আতিক রাহি।
তিনি পোস্টে লিখেছেন, আনন্দের সাথে জানাচ্ছি যে,কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো স্কারবরো এলাকার স্থায়ী বাসিন্দা আমার নাতিন সুমাইয়া রিধি আমেরিকায় অনুষ্ঠিতব্য “ফিফা ওয়ার্ল্ড কাপ”এর ভলান্টিয়ার হিসেবে মনোনীত হয়েছে। কুলাউড়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা আমার বেয়াই অধ্যক্ষ মরহুম ইউসুফ আলী সাহেবের নাতিন সুমাইয়া একমাত্র সিলেটি মেয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ এর সাথে সংযুক্ত হওয়ায় আমরা গর্ববোধ করছি।
university of torrentor graduation করা কন্ঠ শিল্পী ক্রীড়াবিদ ও ভাষাবিদ অনন্য প্রতিভার অধিকারিনী সুমাইয়া ফিফা ওয়ার্ল্ড কাপে তার উল্লেখযোগ্য পারফরম্যান্সে দৃষ্টান্তমূলক প্রতিভার স্বাক্ষর রাখবে বলে আমি আশাবাদী। একগুচ্ছ ফুলেল শুভেচ্ছা সহ তাঁকে অভিনন্দন জানাই।
নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৪
  • ৪:২৯
  • ৬:৪০
  • ৮:০৫
  • ৫:০৪