মৌলভীবাজারে চোর চক্রের সদস্যসহ ১৭ আসামি গ্রেফতার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি আন্তঃজেলা মহিলা পকেটমার ও চোর দলের সক্রিয় সদস্য মেমরাজ (২৯), মাফিয়া বেগম (২৮) ও রাহেনা (২৩)-কে আটক করা হয়। এছাড়া থানার অন্যান্য মামলায় আরও কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন ইসলাম মিয়া,কল্পনা বেগম,সোহান মিয়া,সোহাগ মিয়া, সাবানা বেগম,রুজিনা বেগম, আকুল মিয়া,শাহ আলম ও খায়রুজ্জামান। আসামী গ্রেফতার বিষয়ে মৌলভীবাজার
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৪
  • ৪:২৯
  • ৬:৪০
  • ৮:০৫
  • ৫:০৪