
গোলাপগঞ্জে আমগাছে ঝুলন্ত অবস্থায় আমান উদ্দিন সেলিম (৪৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আমান উদ্দিন সেলিম উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত মুছাব্বিরের ছেলে।
শনিবার দুপুর সোয়া একটার দিকে নিজ বসতভিটা সংলগ্ন আমগাছে তার ঝুলন্ত লাশেদেখতে পায় পরিবারের সদস্য। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, শেখপুর গ্রামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগানো লাশ আমগাছে ঝুলছে- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে।