বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাইবা আক্তার ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে। সে স্থানীয় এ জে ডি টি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে বাবার পোলট্রি খামারে যায় তাইবা। এ সময় অসাবধানতাবশত খামারে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

হবিগঞ্জ/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪