
কানাডায় বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কমিউনিটি কল্যাণে কাজ করার ব্রত নিয়ে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। টরেন্টোতে অবস্থানরত বিশ্বনাথ উপজেলাবাসীকে নিয়ে এক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ৯ জুন টরেন্টোর ডেনফোর্থস্হ রেডহট রেস্টুরেন্টে বিশ্বনাথবাসীর ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠান উপজেলার প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়।
প্রবীণ ব্যক্তিত্ব আরমান আলীর সভাপতিত্বে এবং আব্দুর রহমান খালেদ ও এমদাদুর রহমান মিলাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। কানাডায় এই প্রথম বিশ্বনাথ উপজেলাবাসীর উদ্যোগে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করা হলো। মতবিনিময় সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আরমান আলী-কে আহ্বায়ক ও সুজন আহমদ সাগর-কে সদস্য সচিব করে অ্যাসোসিয়েশনের ২৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটিতে বিশ্বনাথ পৌরসভার হাসমত আলী, মাওলানা ফয়জুল ইসলাম, শাহিন মিয়া, নজরুল ইসলাম, ময়নুল হক, শাহ মো মিজানুল ইসলাম, লামাকাজী ইউনিয়নের মামুন হুসাইন, মোসাদ্দিক হুসাইন, খাজান্সী ইউনিয়নের শংকর চদ্র দাস, আবু বক্কর, অলংকারী ইউনিয়নের ইকবাল হুসাইন, মোস্তাফিজুর রহমান শিপন, রামপাশা ইউনিয়নের বাবুল ইসলাম, সাব্বির আহমেদ রুবেল, দৌলতপুর ইউনিয়নের আবুল হোসেন, মজলু মিয়া, সুজন মিয়া, বিশ্বনাথ ইউনিয়নের সাইফুল ইসলাম শিকদার, ডাঃ শামছুল হক, শাহ্ বুরহান আহমেদ রুবেল, মাহবুল আলম জনি, দেওকলস ইউনিয়নের মধু মিয়া, আবুল কাহের, দশঘর ইউনিয়নের এমদাদুর রহমান ও জিয়াউর রহমানকে সদস্য করা হয়েছে।
উক্ত আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র প্রণয়নসহ আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি কানাডায় অবস্থানরত বিশ্বনাথের সকল প্রবাসীদেরকে সংগঠনের সাথে সম্পৃক্ত করতে কাজ করবেন এবং একটি পিকনিক আয়োজনের উদ্যোগ নিবেন।
এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকলের সাথে পরামর্শ করে ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র সুন্দর একটি কার্যকরি কমিটি গঠন করে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
মতবিনিময় অনুষ্ঠানে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনক এর সাধারণ সম্পাদক ও টরেন্টো বাংলাপাড়া ক্লাবের চেয়ারম্যান এম আর আজিজ এবং কমিউনিটি নেতা সবুজ চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখেন।
বক্তবে সকলেই প্রত্যাশা করেন নবগঠিত ‘বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’ কানাডায় আগত বিশ্বনাথবাসীকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কমিউনিটির কল্যাণে কাজ করে যাবে। অনুষ্ঠানে বিশ্বনাথের শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেট/হা