
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল (১৭ জুন) বুধবার মৌলভীবাজার সফরে আসবেন। সফর শেষে তিনি সিলেট হয়ে ঢাকায় ফিরবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০:১৫ মিনিটে প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট নগরী হয়ে সড়কপথে মৌলভীবাজার যাবেন। সেখানে তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে সফল ও উৎসবমুখর করতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আহ্বান জানানো যাচ্ছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সফরটি সফল করার আহ্বান জানিয়েছেন।