মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী,বরণের প্রতীক্ষায় চা রাজ‍্যের বাসিন্দারা

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী,বরণের প্রতীক্ষায় চা রাজ‍্যের বাসিন্দারা

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী,বরণের প্রতীক্ষায় চা রাজ‍্যের বাসিন্দারা মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে উদ্দেশ্যে পথে রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনটি অনুষ্ঠানের ভ‍্যেনু সব প্রস্তুতি শেষে এখন তাঁকে বরণের জন‍্য অধির আগ্রহে অপেক্ষায়।

যাত্রা পথে বিলম্ব না হলে তিনি প্রথমে দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল খেলার মাঠে তৃতীয় পর্যায়ে ফ‍্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় বক্তব্য রাখবেন। সেখান থেকে বিকেল ২.৩০টা দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ‍্যালয় খেলার মাঠে ফ‍্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় বক্তব্য রাখবেন। এরপর বিকেল ৫ টার দিকে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের স্মৃতি বিজড়িত দুসাই রিসোর্টে রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন।

সকাল থেকেই বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দলে দলে নেতাকর্মীরা দলের প্রধান ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে খন্ড খন্ড মিছিলসহ কারে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন।

প্রধানমন্ত্রী হিসেবে চায়ের রাজধানী খ‍্যাত প্রবাসী ও পর্যটন অধ‍্যুষিত মৌলভীবাজারে এটাই প্রথম সফর। গেল কয়েকদিন থেকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবের আমেজ বইছে। প্রতিকূল আবহাওয়া মধ্যেও ভ‍্যেনু নির্ধারণের পর সকল আনুষ্ঠানিকতা অত‍্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন হয়েছে। উৎসবের সাথে চলছে উন্নয়ন প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিকাশ।

জেলাবাসী অধির আগ্রহে অপেক্ষায় প্রায় ১৭ বছর থেকে উন্নয়নে অবহেলীত এজেলার গুরুত্বপূর্ণ দাবি সরকারি মেডিকেল কলেজ, শমসেরনগর বিমানবন্দর চালুর ঘোষনা দিবেন প্রধানমন্ত্রী। গেল কয়েক দিন থেকে সবার মুখে মুখেই এমনটি বেশ জোরালোভাবে আলোচনা হচ্ছে।

জেলার শেরপুরের আইনপুরের মাঠে নির্বাচনী জনসভায় দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতির বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঘোষণা দিবেন মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও দীর্ঘদিন থেকে অবহেলায় পড়ে থাকা সম্ভাবনাময়ী সমশেরনগর বিমানবন্দর পুন:রায় চালুর। এর পাশাপাশি ঘোষণা প্রত‍্যাশায় এজেলার সড়ক ও রেলপথসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন,যানজট নিরসনে শ্রীমঙ্গল,মৌলভীবাজার,কুলাউড়া বাইপাস সড়ক, ঢাকা সিলেট রেলের ডাবল লাইন ও ট্রেনের সংখ্যা বৃদ্ধির,ঢাকার সাথে এজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,সিক্সলাইন এছাড়া নদী,হাওর,কৃষক ও জীববৈচিত্র রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের। দীর্ঘদিনের এমন কাঙ্খিত উন্নয়ন প্রাপ্তির ঘোষনার প্রত্যাশায় উৎফুল্ল দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ।

দীর্ঘ প্রায় দেড় যুগ থেকে উন্নয়ন বঞ্চিত হওয়ায় থাকছে কাঙ্খিত নানা উন্নয়ন প্রত্যাশার জোরালো দাবি। এজেলার কৃতিসন্তান সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ও তার পুত্র এম নাসের রহমান এমপি’র করা উন্নয়নের পর দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও জেলাবাসীর কাঙ্খিত উন্নয়নের নেই কোনো বাস্তবায়ন। হয়নি সংস্কার কাজও। তাই বিগত সময়ে উন্নয়নে বৈষম্যের শিকার এজেলাবাসী উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রত‍্যাশা একটু বেশি।

 

 

মৌলভীবাজার/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫