সিলেটে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান চা-শ্রমিকরা

সিলেটে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান চা-শ্রমিকরা

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগে সফরে এসেছেন তারেক রহমান। এবার তিনি যাচ্ছেন মৌলভীবাজার ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে। ।

বুধবার (১৭ জুন) সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ওসমানী বিমানবন্দর এলাকা অতিক্রম করে চৌকিদেখি পয়েন্টে পৌঁছালে সবুজ চা-বাগানের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বরণ করেন লাক্কাতুড়া চা-বাগানের শ্রমিকরা। বাদ্যযন্ত্র বাজিয়ে এবং গাড়িবহরে ফুল ছিটিয়ে তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

সিলেট নগরের পথে পথে বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

সিলেট থেকে সেখান থেকে সড়ক পথে যাত্রা করে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী এদিন সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে ওসমানী বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় ফের আকাশ পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫