কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তা মেরামত

কৃষক ও জনসাধারণের চলাচলের দূর্ভোগ লাগবে এগিয়ে এলো তরুণরা। তাদের শ্রম আর আর্থিক সহযোগিতায় কাঁচা রাস্তা এখন হলো ইটসলিং। স্বস্তি মেলে যাতায়াতে। জানা যায়
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে নতুন কুঁড়ি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় ১ কিলোমিটার রাস্তা মেরামত কাজ করছেন স্বেচ্ছাসেবকরা।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে নতুন কুঁড়ি ক্লাব নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় ১ কিলোমিটার রাস্তা মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঙ্গুর গ্রামে শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী কাজ করে ইট ও বালু দিয়ে রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়।
পূর্ব সিঙ্গুর গ্রামের প্রবাসী জুনেল আহমদ, মনসুর আহমদ, জাকির হোসেন ও সাংবাদিক বশির আল ফেরদাউসসহ স্থানীয় কয়েকজন ব্যক্তির আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করা হয়। এ কাজে সহযোগিতা করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বরমচাল ইউনিয়নের ৮ ওয়ার্ডের জনবহুল গ্রাম পূর্ব সিঙ্গুর ও পশ্চিম সিঙ্গুর গ্রামের প্রায় দুই শতাধিক লোকজন এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন। এমনকি এই গ্রামের কৃষকরা হাকালুকি হাওরে কৃষিকাজের জন্য যাতায়াত করেন।
দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে।
এলাকাবাসী আরো জানান, কয়েক বছর আগে স্থানীয় ইউপি সদস্য ময়নুল হক সোনা মিয়ার মাধ্যমে সরকারিভাবে রাস্তাটিতে ইট সলিং কাজ করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে সড়কে যানবাহন চলাচল ও বৃষ্টির পানিতে রাস্তার বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হলে ইট উঠে গিয়ে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষা না করে এলাকার নতুন কুঁড়ি ক্লাব রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়।
এলাকাবাসী আশা করছেন, এই উদ্যোগের ফলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫