
মৌলভীবাজারের বড়লেখায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সিধেল চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় কামরান আলী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
বড়লেখা থানার মামলা নং-২৩, তারিখ ২১ জুন ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের একটি সিধেল চুরির ঘটনায় তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চুকারপুঞ্জি এলাকার মোঃ কামরান আলী (২৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তার হেফাজত থেকে চুরি হওয়া একটি ওয়ালটন ফ্রিজ, তোষক,সোফা, পর্দা, বিছানার চাদর, বালিশ, কাঁথা, রান্নার বিভিন্ন সামগ্রীসহ প্রায় ৪৫ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত গ্রিন ক্যাব অটোরিকশা জব্দ করা হয়েছে।