মাজারের ডেগে মিললো ডিসি সারোয়ারের কাছে লিখা ব্যতিক্রমী চিঠি!

মাজারের ডেগে মিললো ডিসি সারোয়ারের কাছে লিখা ব্যতিক্রমী চিঠি!

হযরত শাহজালাল (রাহ.) মাজারের ডেগে সিলেটের ডিসি সারওয়ার আলমের কাছে লিখা ব্যতিক্রমী চিঠি পাওয়া গেছে। সোমবার (২২ জুন) মাজারে আসা অনুদানের টাকা গুণার সময় চিঠিটি পাওয়া যায়। চিঠিতে অভিযোগ করা হয়েছে, ‘সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে দরগার কেরানী শামুন মাহমুদ খান।’

চিঠিতে রয়েছে :-

ডিসি সাহেব

আসসালামুআলাইকুম। শাহজালাল মাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটসহ সারা দেশে এমনকি বিদেশে অবস্থানরত লোকজন আপনার শুধু প্রশংসাই করছেন না। শতকরা ৯৫% মানুষ আপনার পক্ষেই আছেন। সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে দরগার কেরানী শামুন মাহমুদ খান। অর্ধেক টাকাই সে মেরেদে। সে কেরানী হয়েও বড়াই করে বলে সে নাকি খাদিম। এ সবই মিথ্যা। পড়াশুনা করেছে সপ্তম শ্রেনী পর্যন্ত। এখন লম্বালম্বা কথা বলে। দরগার জায়গায় বাড়ী করেছে, দোকান পাঠ করেছে। এ সমস্ত জায়গা উদ্ধার করা একান্ত প্রয়োজন। দয়া করে দেখবেন, তাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে সেই মূল হুতা।

একজন শুভাকাঙ্ক্ষী

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫